সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত ১৩ বছরের অপ্রতিম : দাফন সম্পন্ন
বুকফাটা আর্তনাদ আর স্বজনদের অশ্রুসজল চোখে শেষ বিদায় নিলো নির্মম হত্যাকাণ্ডের শিকার ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। স্বজন, প্রতিবেশী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের शिक्षকের একমাত্র সন্তান অপ্রতিম। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে দ্বিতীয় জানাজা শেষে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে একই দিন সকালে…

