ব্রাজিলের ভারত সফর যেন ‘অভাবী পরিবারের বিয়েতে শাহরুখের নাচ’
চলতি বছরের শেষের দিকে ঐতিহ্যবাহী কলকাতায় ভারতের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচ খেলতে আসছে ফুটবল বিশ্বের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চলতি সপ্তাহের শুরুতে এমন খবর চাউর হতেই দুই বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। জানা গেছে, আগামী ৩ অক্টোবর কলকাতার বিখ্যাত বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) ম্যাচটি আয়োজনের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন…

