একুশে পদকপ্রাপ্ত শিল্পী রোকেয়া সুলতানাকে ‘ভি এ অস’-এর বিশেষ সম্মাননা প্রদান
শিল্প, স্মৃতি ও কৃতজ্ঞতার এক আবেগঘন পরিবেশে একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত শিল্পী রোকেয়া সুলতানাকে বিশেষ সম্মাননা প্রদান করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই ইন অস্ট্রেলিয়া (সংক্ষেপে ‘ভি এ অস’)। অস্ট্রেলিয়ার সিডনির রিচমন্ড স্কুল অব আর্টসে আয়োজিত এক মনোমুগ্ধকর অনুষ্ঠানে গুণী এই শিল্পীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে লেখক ও সাবেক ক্রিকেটার ওমর…

