প্রধান খবর

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী যানজটহীন সড়কে স্বস্তি নগরবাসীর

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্র বা শনিবার দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। টানা ছুটিকে কেন্দ্র করে লাখ লাখ মানুষ ইতোমধ্যেই ঢাকা ছেড়ে নিজ গন্তব্যে পাড়ি জমিয়েছেন। ফলে চিরচেনা ব্যস্ততা, হর্নের শব্দ আর যানজটের চাপ কমে রাজধানী এখন অনেকটাই ফাঁকা ও স্বস্তিদায়ক। বৃহস্পতিবার দুপুরে শ্যামলী, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগ, জাতীয় প্রেস ক্লাব, পল্টন…

Read More

জাতীয় ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে প্রধান জামাত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে। এবারের জামাতের বিশেষ আকর্ষণ হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে এখানে ঈদের নামাজ আদায় করবেন যা নিরাপত্তা ও প্রস্তুতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতি পরিদর্শন শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের…

Read More

সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি

বাংলাদেশে কবে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে, তা জানা যাবে আজ সন্ধ্যায়। শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদের তারিখ নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে এই বৈঠক থেকে ঈদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আজ দেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার…

Read More

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল, সিট না পেয়ে ছাদে-গেটে ঝুলে ঢাকা ছাড়ছেন অনেকে

শুরু হয়েছে পবিত্র ঈদুল ফিতরের ঘরমুখো মানুষের চিরচেনা সেই জনসমুদ্র। প্রিয়জনের টানে নাড়ির টানে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে বেশ। ঢল নেমেছে রেলস্টেশনগুলোতে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে তিল ধারণের ঠাঁই নেই। ঈদ উপলক্ষে টানা সরকারি ছুটি শুরু হওয়ায় ভোরের আলো ফোটার আগেই পরিবার-পরিজন নিয়ে স্টেশনে হাজির হয়েছে হাজারো মানুষ। ঝুঁকি আছে জেনেও থামছেন…

Read More

ঈদুল ফিতরের কেন্দ্রীয় জামাত আগারগাঁওয়ে সকাল ৮টায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে কেন্দ্রীয় ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আগারগাঁওয়ের চিন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে এ বছরের কেন্দ্রীয় জামাত। রোববার ডিএনসিসির কনফারেন্স রুমে আয়োজিত প্রস্তুতি সভায় সময়সূচি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মো….

Read More

১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: শেখ রবিউল আলম

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে এবং তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। মন্ত্রী বলেন, জ্বালানির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো…

Read More