সীমান্তপারের ধোঁয়াশা মোকাবেলায় নভেম্বরে আসিয়ানের বৈঠক
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী নভেম্বরে বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকে আঞ্চলিক বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া সীমান্তপারের ধোঁয়াশা ও বায়ুদূষণ মোকাবেলার বিষয়টি গুরুত্ব পাবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জোটটির বর্তমান সভাপতি দেশ ফিলিপাইন এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশগত এই সমস্যা মোকাবেলায় সদস্যদেশগুলোর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র…

