আঘাত হানল ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ভারতের অন্ধ্র প্রদেশ ও পুদুচেরি উপকূলে তীব্র আঘাত হেনেছে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘অর্ণব’। গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে কাকিনাড়ার নিকটবর্তী পুদুচেরির ইয়ানাম এলাকায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার মূল প্রক্রিয়া শুরু হয়। উপকূলীয় এই অঞ্চলে আঘাত হানার সময় ঝড়ের প্রভাবে বাতাসের ভয়াবহ গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে সর্বোচ্চ ১৫০…

