প্রধান খবর

অপ্রতিম হত্যাকাণ্ড : আটক আনাসকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে আটক শাহরিয়া আনাসের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় ব্যাটালিয়নের সিপিসি-২ অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি…

Read More

মাথায় লাঠির আঘাত: অপ্রতিম হত্যার রোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

 কুমিল্লায় ১৩ বছরের শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মূলত আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া এবং বাধা দিলে মাথায় বাঁশের শক্ত লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) মো….

Read More

অপ্রতিম হত্যাকাণ্ড: আটকের আগে আনাসের ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শাহরিয়া আনাসসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে আটক হওয়ার ঠিক পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে আনাসের দেওয়া একটি পোস্ট কেন্দ্র করে এলাকা ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্য এবং তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।…

Read More

‘আমার একটাই ছেলে, ওকে ছাড়া কীভাবে বাঁচব’: কুবি শিক্ষকের হৃদয়বিদারক আহাজারি

“আমার ছেলে কী অন্যায় করেছে, আমি শুধু সেটার জবাব চাই। আমি এই কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটাই কি আমার অপরাধ? আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া আমি জীবন পার করব কীভাবে?”-একমাত্র সন্তানকে হারিয়ে এমন হৃদয়বিদারক আহাজারিতে বুক ভাসাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। ১৩ বছরের কিশোর অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে…

Read More