প্রধান খবর

কাফরুলে অভিযানে গ্রেপ্তার চামাইরা বাবু, অস্ত্র-গুলি উদ্ধার

রাজধানীর কাফরুল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৩ মামলার আসামি মো. বিল্লাল হোসেন, যিনি আলী হোসেনচামাইরা বাবু নামেও পরিচিত-গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিদেশি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন শুক্রবার সকালে জানান, বিল্লাল স্থানীয়ভাবে চিহ্নিত সন্ত্রাসী এবং দীর্ঘদিন ধরে একাধিক নামে পরিচিত। ভোরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

ওসি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, চামাইরা বাবুর বিরুদ্ধে কাফরুল থানায় ১২টি এবং খিলগাঁও থানায় ১টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *