শুক্রবার থেকে হজ ফ্লাইট শুরু

পবিত্র হজ উপলক্ষে ২০২৬ সালের হজ ফ্লাইট আগামী শুক্রবার (১৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে এ তথ্য জানান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

ধর্মমন্ত্রী আরও জানান, খুব শিগগিরই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। এবারের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সব ধরনের সমন্বয় জোরদার করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইট পরিচালনায় বড় ধরনের কোনো বিঘ্ন ঘটবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। হজযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব-এ হজ পালনে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *