প্রধান খবর

দেশে তেলের কোনো সংকট নেই, আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই এবং সরকার আগাম তিন মাসের পরিকল্পনা নিয়ে তেল আমদানি ও সরবরাহ স্বাভাবিক রেখেছে। তিনি জানান, জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী-সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমানোর মতো নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি দাবি করেন, গত ১৭ বছর ধরে উন্নয়নের নানা প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে মাঠপর্যায়ে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। দায়িত্ব নিয়ে মাঠে নেমে এখন সেই বাস্তব চিত্র স্পষ্টভাবে ধরা পড়ছে।

পার্ক বাজারের অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, বাজারের রাস্তা ও অন্যান্য সুবিধা উন্নয়নের বিষয়ে জেলা স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) সঙ্গে আলোচনা হয়েছে এবং জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *