প্রধান খবর

জ্বালানি সাশ্রয়ে শিক্ষায় হাইব্রিড পদ্ধতির পরিকল্পনা

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন মিলিয়ে পাঠদান চালুর পরিকল্পনা করছে সরকার। এ পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে, যার মধ্যে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষাব্যবস্থায় নতুন এই পদ্ধতি চালুর চিন্তাভাবনা চলছে, যা বিশেষ করে মহানগর এলাকায় বেশি গুরুত্ব পাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ড এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এতে জোড়-বিজোড় দিনের ভিত্তিতে অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

এছাড়া, কোনো ধরনের বাস্তব সমস্যার উদ্ভব হলে তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সমন্বয় আনা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠয়ে উপস্থিত থেকে নির্ধারিত সূচি অনুযায়ী পাঠদান কার্যক্রম পরিচালনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *