ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে বাবিল প্রদেশের জুরফ আল-সাখর শহরে একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার ঘাঁটিটি ইরাকের সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) ব্যবহার করে আসছিল।
পুলিশ ও চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানায়, এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ওই অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দমাতেই এই হামলা চালানো হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আর হামলার প্রকৃত উৎস ও উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে।

