প্রধান খবর

১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

দুর্বৃত্তদের হামলা, পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগে গত ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে পাঁচটি শাখা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ।

চিঠিতে বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানানো হয়েছে। হামলার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সব শাখায় ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

ব্যাংকটির প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে কয়েকটি শাখার গুরুত্বপূর্ণ নথিপত্র, আদায় শিট, সাইনবোর্ড, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। কয়েকটি কার্যালয়ে ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *