দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে নতুন দফায় মিসাইল নিক্ষেপ করা হয়। এর আগের এক ঘণ্টার ব্যবধানে অন্তত চারবার ইসরায়েলের দিকে মিসাইল ছোড়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে একটি ক্লাস্টার মিসাইল, যার প্রতিটি ইউনিটে একাধিক ছোট বিস্ফোরক থাকে এবং আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত অন্তত ১৭ দফা মিসাইল নিক্ষেপ করেছে ইরান। ধারাবাহিক এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

