২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন শুরু হয়েছে আজ রোববার (১ নভেম্বর)। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।
আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে rescrutiny.eduboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে মোবাইল নম্বরের মাধ্যমে পরবর্তী ধাপে গিয়ে কাঙ্ক্ষিত বিষয় বা পত্র নির্বাচন করতে হবে।
প্রতিটি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ, ডিবিএল রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, অনলাইন ছাড়া সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

