ই-মেইলে অভিযোগ জানালেই ব্যবস্থা নেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ লক্ষ্যে মন্ত্রণালয় গঠন করেছে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা সরাসরি ই-মেইলে নিজেদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসীদের পাঠানো আবেদন ও অভিযোগ দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে। এর মাধ্যমে নীতিনির্ধারণী পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, minister@probashi.gov.bd এবং inister.expat@gmail.com ঠিকানায় পাঠানো অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সেলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *