সায়েন্সল্যাবে পুলিশের সতর্ক অবস্থান, প্রস্তুত জলকামান

ঢাকার সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে পুলিশের উপস্থিতি দেখা যায়। দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। এর আগে সকাল ১১টার দিকে ঢাকা কলেজে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সায়েন্সল্যাবে আসেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে বলে জানান তিনি।

ওসি আরও জানান, সায়েন্সল্যাবে প্রায় ৬০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানা থেকে পুলিশ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পাথর বা ঢিল নিক্ষেপের মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *