প্রধান খবর

বৈঠক শেষে একই লিমুজিনে মোদি-পুতিন

নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠক শেষে একই লিমুজিনে করে দুই নেতা ইনোপ্রম আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী পরিদর্শনে যান।

এটি ছিল মোদি ও পুতিনের চতুর্থ যৌথ গাড়িযাত্রা। বৈঠকে মোদি রুশ ভাষায় অনূদিত প্রাচীন তামিল কবি থিরুভাল্লুভারের ‘থিরুক্কুরাল’ গ্রন্থের একটি কপি পুতিনকে উপহার দেন।

দুই নেতা বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও মহাকাশ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে ইউক্রেন ও পশ্চিম এশিয়ার সংঘাত নিয়েও মতবিনিময় হয়।

এ সময় মোদি বলেন, যেকোনো সমস্যা সমাধানের একমাত্র পথ সংলাপ ও কূটনীতি। ভারত ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক আরও জোরদারের ওপরও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *