প্রধান খবর

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজের অস্ত্রায়নের বিরুদ্ধে মোদির বার্তা

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহারের ঝুঁকি সম্পর্কে ব্রিকস নেতাদের সতর্ক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এমন পদক্ষেপ বিশ্বে যৌথ অগ্রগতি ও সমৃদ্ধির ক্ষেত্রে এতদিনের অর্জনকে নষ্ট করে দিতে পারে।

রোববার নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তব্য দেন মোদি। তিনি বলেন, মহামারি, জলবায়ু দুর্যোগ ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন প্রমাণ করেছে পরস্পরনির্ভর বিশ্বে কোনো সংকটই একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না।

সংকট মোকাবিলায় ব্রিকসের সক্ষমতা ও স্থিতিস্থাপকতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। সংক্রামক রোগ মোকাবিলায় সমন্বিত আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে সদস্য দেশগুলো ঐকমত্যে পৌঁছেছে বলেও জানান মোদি।

ভারতের সভাপতিত্বে ব্রিকসের কার্যক্রমে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে নয়াদিল্লি ঘোষণায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগ, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সমর্থন এবং একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *