প্রধান খবর

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৫টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৩৩, ওয়ারীতে ৪৭, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ৫৯, মিরপুরে ১৫৩, গুলশানে ৪৯, উত্তরা বিভাগে ৪১, গোয়েন্দা বিভাগে ১০ এবং সিটিটিসি ৫ জনকে গ্রেপ্তার করে।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১১ কেজি গাঁজা, ১৬ হাজার ২২২টি ইয়াবা, একটি সুইচ গিয়ার, দুটি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল, একটি ইলেকট্রিক ট্র্যাকার, দুটি ওয়াকিটকি, একটি ওয়েট মেশিন, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সিম ও নগদ ১ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

ডিএমপি কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *