প্রধান খবর

মতিঝিলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ব্যবসায়ীর

রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে বঙ্গভবনের সামনে সড়কে একটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রিপন (৪৫) এবং শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)। তারা দুজনেই মুরগি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শী মো. শাহিন জানান, রাত প্রায় ৪টার দিকে বঙ্গভবনের সামনে একটি মুরগিবাহী ভ্যান ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুই ব্যবসায়ী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *