প্রধান খবর

কানাডায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি

কানাডার টরন্টোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় ভোর প্রায় ৫টার দিকে টরন্টোর মার্কিন দূতাবাসের আশপাশে গুলির শব্দ শোনা যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে।

টরন্টো পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি। নিরাপত্তার স্বার্থে দূতাবাসের আশপাশের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঘটনাটি ঘিরে বিস্তারিত তদন্ত চলছে।

এদিকে নরওয়ের রাজধানী অসলোতেও গত রোববার যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ বলছে, এটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা হতে পারে এবং সেখানে তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস ব্যবহারের আশঙ্কা রয়েছে। তবে ওই ঘটনাতেও কেউ হতাহত হয়নি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এসব ঘটনার সম্ভাব্য যোগসূত্র থাকতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর বিভিন্ন স্থানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *