প্রধান খবর

কুষ্টিয়ায় একসঙ্গে ৩ সন্তানের জন্ম

কুষ্টিয়া সদর উপজেলায় এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। কোনো অস্ত্রোপচার বা জটিলতা ছাড়াই সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়ায় (নরমাল ডেলিভারি) এই তিন নবজাতকের জন্ম হয়েছে। অলৌকিক ও আনন্দময় এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারজুড়ে বইছে আনন্দের জোয়ার, পাশাপাশি পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর গ্রামে নিজ বাড়িতেই সন্তান জন্ম দেন আমান্না খাতুন নামে ওই প্রসূতি। তিনি স্থানীয় বাসিন্দা শিরাজুল ইসলামের স্ত্রী। সদ্যভূমিষ্ঠ তিন শিশুর মধ্যে একটি ছেলে ও দুজন মেয়ে। প্রসূতি মা এবং জন্ম নেওয়া তিন নবজাতকই বর্তমানে পুরোপুরি সুস্থ ও বিপদমুক্ত রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিরাজুল-আমান্না দম্পতির প্রথম সন্তান জন্মের পরপরই মারা গিয়েছিল। প্রথম সন্তান হারানোর দীর্ঘ বেদনা ও মানসিক দুশ্চিন্তা কাটিয়ে এক যুগলবন্দি অপেক্ষার পর একসাথে তিন সন্তানকে সুস্থভাবে কোলে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েছেন বাবা-মা ও তাঁদের স্বজনেরা।

এদিকে গ্রাম্য পরিবেশে এবং সাধারণ নরমাল ডেলিভারির মাধ্যমে এক লপ্তে তিন সন্তানের নিরাপদে জন্ম নেওয়ার খবরটি ছড়িয়ে পড়লে কৌতুহলী প্রতিবেশীদের মধ্যে ব্যাপক উৎসুক্য দেখা দেয়। একনজর শিশুগুলোকে দেখতে এবং পরিবারটিকে অভিনন্দন জানাতে শিরাজুলের বাড়িতে উৎসুক সাধারণ মানুষের ভিড় জমে যায়। পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা নতুন অতিথিদের দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *