প্রধান খবর

ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্ব: শহীদ ওসমান হাদি আজীবন মুখপাত্র, আহ্বায়ক জাবের

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল জাবের নতুন আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম তুমা সদস্যসচিব নির্বাচিত হয়েছেন। একই সাধারণ সভায় জুলাই অভ্যুত্থানের বীর শহীদ ওসমান হাদিকে সংগঠনটির ‘আজীবন মুখপাত্র’ হিসেবে এক ঐতিহাসিক ও সম্মানসূচক ঘোষণা দেওয়া হয়।

সোমবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটাভুটির মাধ্যমে এই নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব দায়িত্ব গ্রহণের পর পরই সংগঠনের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালীকরণ ও চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ৮ সদস্যের একটি আংশিক কেন্দ্রীয় কমিটি প্রকাশ করেন।

ঘোষিত আংশিক কমিটিতে আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ও সদস্যসচিব ফাতিমা তাসনিম তুমা ছাড়াও গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব পেয়েছেন- সাংগঠনিক সম্পাদক পদে রকিবুল ইসলাম (রোকসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক পদে শোহাইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক পদে রায়হান আহমেদ, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক পদে নাঈম ইবনে জাহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক পদে হাবিবুর রহমান মিসবাহ।

এছাড়া ইনকিলাব মঞ্চের সাংগঠনিক পরিধি সম্প্রসারণ এবং যোগ্য ও ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আলাদা একটি ‘সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। ৬ সদস্যবিশিষ্ট এই সার্চ কমিটির আহ্বায়ক করা হয়েছে জি এ সাবিরকে এবং সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে মামুনুর রহমান আদনানকে। কমিটির অন্য সদস্যরা হলেন— আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাকিন শাহরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *