প্রধান খবর

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত অভিযানে সশস্ত্র চোরাকারবারিদের সঙ্গে প্রায় ১০ মিনিট গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (২৭ জুলাই) যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি ও দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র নিয়ে ফেরার সময় ওঁৎ পেতে থাকা সশস্ত্র চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় বিজিবির কোনো সদস্য আহত হননি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *