প্রধান খবর

আলভী–তিথি গুঞ্জন ঘিরে নতুন বিতর্ক

ইউটিউব থেকে অভিনয়জগতে উঠে আসা অভিনেতা জাহের আলভী-এর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। ঘটনাটি ঘিরে সামাজিকমাধ্যমে নানা জল্পনা ও বিতর্ক ছড়িয়ে পড়েছে।

ইকরার মৃত্যুকে কেন্দ্র করে পারিবারিক কলহ ও দাম্পত্য অশান্তির বিষয়টি সামনে আসছে। নেটিজেনদের একাংশের দাবি, সহশিল্পীর সঙ্গে আলভীর ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল। বিশেষ করে তরুণ অভিনেত্রী ইফফাত আরা তিথি-কে ঘিরে আলোচনাই বেশি উচ্চারিত হচ্ছে।

মৃত্যুর আগে স্বামী-স্ত্রীর সামাজিকমাধ্যমে দেওয়া ইঙ্গিতপূর্ণ পোস্ট নতুন করে প্রশ্ন তুলেছে। আলভী একটি স্ট্যাটাসে ‘ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না’ লিখে পোস্ট দেন। কয়েক ঘণ্টা পর ইকরা একটি ইংরেজি স্ট্যাটাসে আক্ষেপ প্রকাশ করেন, যেখানে ব্যক্তিগত কষ্ট ও পরিহাসের কথা উঠে আসে। এসব পোস্ট ঘিরে নেটিজেনদের ধারণা, দাম্পত্য সম্পর্কে মানসিক দূরত্ব ও তিক্ততা তৈরি হয়েছিল।

এদিকে ২৭ ফেব্রুয়ারি অভিনেত্রী তিথির জন্মদিনে আলভীর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা একটি ঘনিষ্ঠ ছবি এবং প্রশংসাসূচক বার্তা বিতর্ককে আরও উসকে দেয়। পাশাপাশি শোনা যায়, নেপালে শুটিংয়ে আলভীর সঙ্গে তিথিও অবস্থান করছেন। তবে এসব বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে আলভী নেপাল থেকে এক আবেগঘন বার্তা প্রকাশ করেন। অন্যদিকে তিথিও সামাজিকমাধ্যমে শোক প্রকাশ করে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *