প্রধান খবর

২০৩০ বিশ্বকাপ: ছয় দেশে ইতিহাস গড়বে শতবর্ষের আসর

ফিফা বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ২০৩০ সালের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী আয়োজনে। প্রথমবারের মতো ছয়টি দেশ ও তিনটি মহাদেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে।

ফিফার প্রস্তাবিত সূচি অনুযায়ী, শতবর্ষ উদযাপনের বিশেষ ম্যাচগুলো ৮ ও ৯ জুন উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে। এরপর ১৩ ও ১৪ জুন মরক্কো, পর্তুগাল ও স্পেনে উদ্বোধনী অনুষ্ঠান ও মূল পর্বের খেলা শুরু হবে। যদিও ২১ জুলাই ফাইনাল আয়োজনের পরিকল্পনা রয়েছে, পূর্ণাঙ্গ সূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ফিফা।

২০৩০ বিশ্বকাপের প্রধান আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের শতবর্ষ স্মরণে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে একটি করে গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করবে। এর মাধ্যমে প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপ ছয়টি দেশ ও তিনটি মহাদেশে অনুষ্ঠিত হবে।

আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে ইতোমধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে। বাকি ৪২টি স্থান মহাদেশভিত্তিক বাছাইপর্বের মাধ্যমে নির্ধারণ করা হবে। বর্তমানে ৪৮ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও ভবিষ্যতে ৬৪ দলে সম্প্রসারণের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *