২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। শেষ ষোলোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্ব শেষে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। এখন শিরোপার লড়াইয়ে প্রতিটি ম্যাচই বাড়তি উত্তেজনা ছড়াবে।
শেষ ষোলোর সর্বশেষ ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে ওঠে সুইজারল্যান্ড। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে রুবেন ভার্গাসের জয়সূচক শটে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা নিশ্চিত করে সুইসরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময়):
১০ জুলাই (শুক্রবার)
- ফ্রান্স বনাম মরক্কো — রাত ২:০০টা
১১ জুলাই (শনিবার)
- স্পেন বনাম বেলজিয়াম — রাত ১:০০টা
১২ জুলাই (রোববার)
- নরওয়ে বনাম ইংল্যান্ড — রাত ৩:০০টা
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড — সকাল ৭:০০টা
চারটি ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে জায়গা করে নেবে। বিশেষ করে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, নরওয়ে-ইংল্যান্ড এবং ফ্রান্স-মরক্কো ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে রয়েছে।

