প্রধান খবর

১০০ দিন পূর্তিতে বিকেলে প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আজ বিকেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সোমবার (২৫ মে) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত থাকবেন। পাশাপাশি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের অন্যান্য…

Read More

কঙ্গোয় ইবোলা হাসপাতালে ক্ষুব্ধ জনতার হামলা ও অগ্নিসংযোগ

ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দাদের দেওয়া আগুনে হাসপাতালটির একটি অংশ ভস্মীভূত হওয়ার পর সেখানে চিকিৎসাধীন ১৮ জন সন্দেহভাজন ইবোলা রোগী পালিয়ে গেছেন। আইসোলেশনে থাকা এই রোগীরা জনমানসে মিশে যাওয়ায় সংক্রামক এই ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়…

Read More

সকালেই সড়কে ঝরল ১৫ জনের প্রাণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গায় রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে নিহত হয়েছেন ১৫ জন নিহতরা সবাই ঈদুল আজহা উপলক্ষে ওই ট্রাকে চেপে উত্তরবঙ্গের নিজ নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। আজ সোমবার (২৫ মে) ভোর আনুমানিক ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক ও হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান…

Read More

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ, মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা

বিশ্ব মুসলিমের অন্যতম প্রধান ধর্মীয় মহাসমাবেশ পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ সোমবার (২৫ মে) থেকে শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৬ মে) জিলহজ মাসের ৯ তারিখে অনুষ্ঠিত হবে হজের মূল পর্ব। মহামূল্যবান এই আধ্যাত্মিক সফরে অংশ নিতে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র নগরী মক্কা থেকে মিনায় এসে সমবেত হয়েছেন। পারিবারিক…

Read More

রুশ অধিকৃত অঞ্চলে কলেজে হামলার পর পাল্টা মিসাইল আঘাত কিয়েভে

ইউক্রেনের অধিকৃত রুশ নিয়ন্ত্রিত একটি কলেজে গত শুক্রবার ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এর পরপরই প্রতিশোধমূলক পাল্টা হামলার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার রাতে ইউক্রেনের বিমানবাহিনী সতর্কবার্তায় জানায়, রাশিয়া মধ্য-পাল্লার ওরেশনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে এবং কিয়েভ বড় ধরনের মিসাইল হামলার মুখে পড়েছে। কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে জানান, রাজধানীর ওপর একের পর…

Read More

মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন, যানজটে দমকলের বিলম্ব

রাজধানীর মোহাম্মদপুরে কৃষিমার্কেট সংলগ্ন একটি ১০ তলা ভবনের সর্বোচ্চ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে অবস্থিত ভবনটির ১০ তলায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি এবং কল্যাণপুর স্টেশনের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে দুটি ইউনিট ইতোমধ্যে পৌঁছে…

Read More

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টি সম্ভাবনা: নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

রাতের মধ্যে দেশের ছয় অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে রাজশাহী, ঢাকা,…

Read More

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিরুদ্ধে চার্জশিট দাখিল

রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রী রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এই অভিযোগপত্র জমা দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টসহ প্রয়োজনীয় ফরেনসিক আলামত সংগ্রহ শেষে তদন্ত প্রতিবেদন প্রস্তুত…

Read More

জাল সনদে নিয়োগ: ২৪ শিক্ষককে মাউশির কারণ দর্শানোর নোটিশ

জাল সনদের মাধ্যমে চাকরি গ্রহণের অভিযোগে ২৪ জন কলেজপর্যায়ের শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে তাদের সনদ জাল প্রমাণিত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার (২৪ মে) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে পাঠানো তালিকায় মোট…

Read More

৪০ বছরেও চালু হয়নি ৩০০ কোটি টাকার হাসপাতাল

ঢাকার ধামরাইয়ে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের কাজ চার দশকেও সম্পন্ন হয়নি। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিশাল এই প্রকল্পটি বর্তমানে বন-জঙ্গলে ঘেরা এক অব্যবহৃত স্থাপনায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত উদ্যোগ না নেওয়ায় গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি জনগণের কোনো কাজে আসছে না। সরেজমিনে দেখা যায়, ধামরাই ও টাঙ্গাইলের…

Read More