প্রধান খবর

দিল্লিতে প্রশ্নফাঁস ও নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই বিক্ষোভে যোগ দিয়েছেন বলিউডের থ্রি ইডিয়টস সিনেমার অনুপ্রেরণা হিসেবে পরিচিত শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাকে শিক্ষামন্ত্রী করার দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে যন্তর মন্তর এলাকা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিটসহ…

Read More

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে সরকার

বিদ্যুতের দাম সমন্বয়ের পরও আগামী অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শনিবার সচিবালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন। উপদেষ্টা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুতের ট্যারিফ বৃদ্ধি করা হলেও নিম্ন…

Read More

সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৫ হাজার ৪৮২ টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পাকা সোনার দাম হ্রাস…

Read More

টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশ্বকাপকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ যেন রূপ নিয়েছিল ছোট্ট এক আর্জেন্টিনায়। নীল-সাদা পতাকা, মেসির জার্সি, মোটরসাইকেলের দীর্ঘ বহর আর সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো জনপদ। আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে আয়োজিত বাইক শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে সীমান্ত শহরটিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শুক্রবার বিকেলে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা। অংশ…

Read More

দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম জোরদারভাবে চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭৮টি ফিরতি ফ্লাইটে মোট ৩২ হাজার ৮৩২ জন হাজি দেশে ফিরেছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিনে জানানো হয়েছে, দেশে ফেরা হাজিদের…

Read More

১৬ দিনের ছুটি শেষে রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি শেষে রোববার থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান শুরু হচ্ছে। দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরতে প্রস্তুত লাখো শিক্ষার্থী। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শুরু হয় ২৪ মে। নির্ধারিত ছুটি শেষে…

Read More

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, ভোগান্তি চরমে

অতিরিক্ত যানবাহনের চাপ এবং যমুনা সেতুর সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত এই যানজট ছড়িয়ে পড়ে, ফলে নারী, শিশু ও বৃদ্ধসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে থাকা মানুষের চাপের…

Read More

আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন পাল্টা অভিযান পরিস্থিতি আরও জটিল

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, তারা হরমুজ প্রণালীসংলগ্ন অঞ্চলে অবস্থিত ‘শত্রুপক্ষের ঘাঁটিগুলোতে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সিরিক শহর ও কেশম দ্বীপে মার্কিন সেনাবাহিনীর হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। আইআরজিসি দাবি করেছে, এসব হামলায় ‘অ্যারোস্পেস মিসাইল’ ব্যবহার করা হয়েছে, যদিও কোন স্থাপনা লক্ষ্যবস্তু ছিল বা ক্ষয়ক্ষতির…

Read More

মরণোত্তর জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অসামান্য সাহসিকতা, আত্মত্যাগ ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের তথ্য অনুযায়ী, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পক্ষ থেকে পদকগুলো…

Read More

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু

সাহারা মরুভূমির চরম প্রতিকূল ও দুর্গম এলাকায় ট্রাক বিকল হয়ে তীব্র দাবদাহ এবং তীব্র পানিশূন্যতায় অন্তত ৫০ জন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নাইজারের উত্তরাঞ্চলীয় আগাদেজ মরুভূমি এলাকায় এই ভয়াবহ বিপর্যয়ের ঘটনা ঘটে। মরুভূমির তপ্ত বালু ও জলহীন প্রান্তরে আটকে পড়ে তারা প্রাণ হারান। তবে এই নিশ্চিত মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন মাত্র দুজন যাত্রী।…

Read More