দুই যুগ আগের ডাকাতি ও হত্যা মামলা: ১০৪ বছরের সাজাপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ
দুই দশক আগে কিশোরগঞ্জে একটি দোকানে চাঞ্চল্যকর ডাকাতি ও দ্বৈত হত্যাকাণ্ডের ঘটনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি নুর মোহাম্মদ আদালতে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘ দিন পর আত্মগোপন ভেঙে ঢাকার আদালতে হাজির হন তিনি। আসামিপক্ষের আইনজীবীর দাবি অনুযায়ী, তার বর্তমান বয়স ১০৪ বছর। আত্মসমর্পণ করে অসুস্থতার যুক্তিতে জামিনের আবেদন জানানো হলেও বিচারক তা নামঞ্জুর করে প্রবীণ এই আসামিকে…

