শান্তিচুক্তির শর্ত না মানলে কঠোর সামরিক হামলার হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী শান্তিচুক্তির সব শর্ত বাস্তবায়ন না করলে কূটনীতির পথ ত্যাগ করে সরাসরি সামরিক পদক্ষেপের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানিয়েছেন, চুক্তি বাস্তবায়নে ব্যর্থতা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি ও বৃহত্তর অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে মার্কিন নৌ অবরোধ ভেঙে গুঁড়িয়ে দিতে সময়োপযোগী ও নির্ভুল সামরিক হামলা চালাতে পূর্ণ…

