অধ্যক্ষের পদত্যাগ দাবিতে গভীর রাতে রাজপথে শিক্ষার্থীরা
গভর্নামেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের এক দফা দাবিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন গভীর রাতে তীব্র রূপ নেয় এবং শিক্ষার্থীরা নিউমার্কেট সংলগ্ন প্রধান রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিয়মবহির্ভূতভাবে হলের দুই ছাত্রীর আবাসিক আসন বাতিল করার…

