প্রধান খবর

কনে নিয়ে বাড়ি ফেরার পথে বরের গাড়ি খাদে, শিশুসহ নিহত ২

বিয়ে শেষে কনে নিয়ে আনন্দঘন পরিবেশে বাড়ি ফেরার পথে নীলফামারীর কিশোরগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে গিয়ে এক শিশু এবং এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নবদম্পতিসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায়…

Read More

আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করতে গিয়ে দেশীয় অস্ত্রের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মতিন। পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামি রাশিদুল ইসলামকে গ্রেপ্তারের…

Read More

মায়ের লাশ ফেরত পেতে ‘কান ধরে ওঠবস’ করলেন ছেলে

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দিনভর উত্তেজনা, বিক্ষোভ এবং পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। চিকিৎসকদের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে স্বজনদের ক্ষোভ এবং পরবর্তীতে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার জেরে একপর্যায়ে মৃত মায়ের লাশ ফেরত পেতে তার ছেলেকে কান ধরে ওঠবস করতে হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) দুপুর সোয়া দুইটার দিকে হাসপাতালের…

Read More

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে একটি দ্রুতগামী ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার ব্যাপারীরহাট সংলগ্ন বাঁশেরতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে…

Read More

মারা গেলেন কারাবন্দি আ.লীগ নেতা

গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পলাশবাড়ী উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি সামিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ তার মৃত্যু হয়। কারাগার সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে…

Read More