প্রধান খবর

শ্রীলঙ্কায় গণকবর, মিলেছে ৫৭২ জনের কঙ্কাল

শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের জাফনার চেম্মানি এলাকায় একটি গণকবর থেকে শিশু ও নবজাতকসহ ৫৭২ জনের কঙ্কালাবশেষ উদ্ধার করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে শ্মশান সম্প্রসারণের জন্য খননকাজের সময় শ্রমিকরা প্রথম মানবদেহের অবশিষ্টাংশ দেখতে পান। প্রত্নতত্ত্ববিদরা কয়েক ধাপে খনন চালিয়ে এসব কঙ্কাল উদ্ধার করেন। উদ্ধার হওয়া দেহাবশেষের সঙ্গে চুড়ি, স্কুলব্যাগ ও দুধের বোতলের মতো ব্যক্তিগত সামগ্রীও পাওয়া গেছে। এটি শ্রীলঙ্কায়…

Read More

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে জানা গেছে, শিগগিরই এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হতে পারে। এতে যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করা আদালটির ওপর মার্কিন চাপ আরও বাড়তে পারে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে আইসিসির কার্যক্রমের বিরোধিতা করে আসছে। বিশেষ করে…

Read More

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আগামী সপ্তাহে

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী সপ্তাহের যেকোনো দিন মামলাটি রায়ের জন্য নির্ধারিত হতে পারে। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক ইতোমধ্যে…

Read More

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালামের আপিলের আদেশ ৭ সেপ্টেম্বর

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (৩১ আগস্ট) আপিল বিভাগ এ দিন নির্ধারণ করেন। আদালতে আবুল কালাম আযাদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ…

Read More

কসোভোয় গণকবর, মিলল ২৩ জনের দেহাবশেষ

কসোভোয় নতুন করে তিনটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব স্থান থেকে অন্তত ২৩ জনের দেহাবশেষ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ১৯৯০-এর দশকের জাতিগত সংঘাতের সময় নিহত ব্যক্তিদের সেখানে সমাহিত করা হয়েছিল। দেশটির প্রসিকিউটর, পুলিশ ও ফরেনসিক কর্মকর্তারা যৌথভাবে জানান, ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ দল খননকাজ চালিয়ে ২৩ ব্যক্তির কঙ্কালসদৃশ দেহাবশেষ উদ্ধার করেছে। তবে…

Read More

আইসিসির শীর্ষ দুই কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) শীর্ষ দুই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং জ্যেষ্ঠ ট্রায়াল আইনজীবী আবদুলায়ে সেয়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার (১৯ আগস্ট) এ ঘোষণা দেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের আইসিসির কার্যক্রম সীমিত করার প্রচেষ্টার সর্বশেষ পদক্ষেপ হিসেবে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধসহ আন্তর্জাতিক…

Read More

গ্রেপ্তার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন। সোমবার (২৭ জুলাই) শুরু হওয়া এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘ইসরায়েল ইন অ্যারাবিক’-এর সরকারি অ্যাকাউন্ট জানায়, ট্রাম্পের আমন্ত্রণেই ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু। সফরের আগে নেতানিয়াহু জানান, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির গ্রেপ্তারের আহ্বান সত্ত্বেও…

Read More