প্রধান খবর

সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি পূরণের আশ্বাস যুক্তরাষ্ট্রের

ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে। ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পূরণ করা হবে…

Read More

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র: ইরানের দাবি

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা অনুষ্ঠান ঘিরে নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে তেহরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম দাবি করেছে, জানাজা অনুষ্ঠানে বিভিন্ন দেশের অংশগ্রহণ ঠেকাতে পর্দার আড়ালে কূটনৈতিক চাপ প্রয়োগ করেছিল যুক্তরাষ্ট্র। তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। শুক্রবার প্রকাশিত তাসনিমের এক প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইরানি…

Read More

ভারতীয়দের জন্য নতুন ভিসা সুবিধা চালু করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ভারতীয় নাগরিকদের জন্য আরও আধুনিক ও কার্যকর ভিসা প্রক্রিয়া চালুর ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ‘আমেরিকা ফার্স্ট’ নামে নতুন একটি ভিসা শিডিউলিং টুল চালু করা হবে, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও কৌশলগত সফরে অগ্রাধিকার দেওয়া হবে। ভারতে সফরকালে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী…

Read More

গ্রিন কার্ড বাতিল করে যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রয়াত শীর্ষ নেতা মেজর জেনারেল কাসেম সোলেমানির ভাতিজি হামিদেহ সোলেমানি আফসার এবং তার মেয়েকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল পুলিশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড বাতিল করার পর শুক্রবার এই অভিযান চালানো হয়। শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, বর্তমানে তারা ইমিগ্রেশন…

Read More