মাগুরায় এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা! চরম বিভ্রান্তিতে গ্রাহক
মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে এক মাসের বিল পরিশোধ করতে হবে ৫০৬ কোটি টাকা! মাগুরায় পল্লী বিদ্যুৎ সমিতির এমন এক কাণ্ডজ্ঞানহীন ভূতুড়ে বিলে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলার সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের এক সাধারণ আবাসিক গ্রাহকের সেপ্টেম্বর মাসের বিলের কাগজে এমন অবিশ্বাস্য অংক বসিয়ে পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিল সূত্রে জানা…

