ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; জরিমানা লাখ টাকা
ব্লিচিং পাউডার, কেমিক্যাল জেল, খাবার সোডা আর পামওয়েল মিশিয়ে তৈরি করা হচ্ছিল বিষাক্ত নকল দুধ! পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে এমন ভয়াবহ ও ভেজাল দুধ তৈরির কারখানা উন্মোচন করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার পেচাকোলা ঘাট এলাকার উত্তম ঘোষ ও পলি ঘোষ দম্পতির বসতবাড়িতে এই চাঞ্চল্যকর অভিযান পরিচালিত…

