আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন
সৌন্দর্য মানুষের সহজাত অনুভূতি। ফুলের সৌরভ, নীল আকাশ, সবুজ প্রকৃতি কিংবা প্রিয়জনের হাসিতে মানুষ খুঁজে পায় আনন্দ ও মুগ্ধতা। ইসলামে সৌন্দর্যের প্রতি এই ভালোবাসাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ৯১) পবিত্র কোরআনে আকাশের তারকারাজি, পৃথিবীর পাহাড়-নদী, বৃক্ষরাজি ও নয়নাভিরাম উদ্ভিদের সৌন্দর্যের কথা তুলে ধরা হয়েছে।…

