নাটোরে বাস ও বালুভর্তি ট্রাকের ভয়াবহ সংঘর্ষ: প্রাণ গেল ১৪ জনের
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২০ জন যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।…

