জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
চার দিনের সরকারি ও কূটনৈতিক জাপান সফর সফলভাবে সমাপ্ত করে গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের জমকালো ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জাপান অবস্থানকালে সেনাপ্রধান অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)-এর সম্মানিত সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সাথে এক…

