প্রধান খবর

ব্যানারে জিয়ার ছবি না থাকা ও শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন,

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে আয়োজিত আলোচনা সভায় ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ সম্বোধন করাকে কেন্দ্র করে দুই দফা হট্টগোল হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা হওয়ার কথা ছিল। কিন্তু মূল…

Read More

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া মাহফিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদের দক্ষিণ সাহানে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও…

Read More

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৬ ঘণ্টার জন্য টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চালকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে সরকার। দিবসটি উদযাপনের অংশ হিসেবে রাজধানী ঢাকার দ্রুতগতির উড়ালসড়ক ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ছয় ঘণ্টার জন্য পুরোপুরি টোল মুক্ত রাখা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ টোল মওকুফের…

Read More

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানস্থ সমাধি প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে তিনি…

Read More

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ: দেশজুড়ে বর্ণাঢ্য কর্মসূচি ও সাধারণ ছুটি

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষে সারা দেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ দেশজুড়ে সাধারণ ছুটি পালিত হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের সব তফশিলি ব্যাংক…

Read More

৭ নভেম্বর ঘিরে বিএনপির সাত দিনের কর্মসূচি ঘোষণা

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (২৭ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ নভেম্বর সকাল ৬টায় সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান ও…

Read More