শ্রমিক সমাবেশ ঘিরে রাজধানীতে কমেছে ব্যাটারিচালিত রিকশা, ভোগান্তিতে যাত্রীরা
টানা কয়েক দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও সোমবার সকালে রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা ছিল তুলনামূলক কম। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও কর্মজীবীরা। অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করেও যানবাহন পেতে সমস্যায় পড়তে হয়েছে। কোথাও কোথাও ভাড়াও বেশি গুনতে হয়েছে যাত্রীদের। জানা গেছে, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দেওয়ার কারণে সড়কে রিকশার…

