মৃত্যুর আগে মুক্তাকে নির্যাতনের ভিডিও মিলল স্বামীর ফোনে
রাজধানীর খিলক্ষেতে মুক্তা ইসলাম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় তার স্বামী সোহেল শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আসামির ব্যবহৃত মুঠোফোন জব্ধ করে তা থেকে মুক্তাকে নিদারুণ শারীরিক নির্যাতনের একটি ভিডিও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিহতের ছোট ভাই তানভীর বাদী হয়ে খিলক্ষেত থানায় আত্মহত্যার উসকানির অভিযোগে (দণ্ডবিধির ৩০৬ ধারা) একটি মামলা…

