খাসির মাংস না পেয়ে বিয়ের আসর ত্যাগ করা সেই প্রবাসীর বিয়ে অবশেষে সম্পন্ন!
ঐতিহ্যবাহী ‘খদর’-এ খাসির মাংস না থাকায় বিয়ের আসর ছেড়ে চলে গিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা জাপানপ্রবাসী জুনায়েদ মিয়ার শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই শুভ পরিণয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে স্বস্তি প্রকাশ করে জুনায়েদ লেখেন, “আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে…

