বিভিন্ন অভিযোগে কুয়েটের পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঁচ শিক্ষক, এক কর্মকর্তা ও এক কর্মচারীসহ মোট সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য, ভুয়া অভিজ্ঞতার সনদ ব্যবহার এবং নিয়োগের সময় বয়সসংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন অভিযোগ তদন্তের পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সাতজন আগে থেকেই সাময়িক বরখাস্ত ছিলেন। চাকরিচ্যুত…

