গাজীপুরের ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ইবনে সিনা ওষুধ কারখানায় লাগা আগুন সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত ওই কারখানা ভবনের হারবাল সেকশনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে।…

