প্রধান খবর

গাজীপুরের ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ইবনে সিনা ওষুধ কারখানায় লাগা আগুন সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত ওই কারখানা ভবনের হারবাল সেকশনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পাওয়া মাত্রই কালিয়াকৈর ফায়ার সার্ভিস এবং কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার ফাইটারদের এক ঘণ্টার সমন্বিত প্রচেষ্টায় বিকেল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, আগুন লাগার মূল কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্বস্তির বিষয় হলো, এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন যেন পুনরায় ছড়িয়ে পড়তে না পারে এবং তা সম্পূর্ণভাবে ডাম্পিং বা নির্বাপণ করা যায়, সে লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এখনও কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *