নানা গুঞ্জনের অবসান: আগামী শুক্রবার ঢাকায় মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
সব জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আগামী ২৪ জুলাই (শুক্রবার) ঢাকায় কনসার্ট করতে আসছেন দক্ষিণ এশিয়ার প্রখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম। রাজধানীর পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই মেগা কনসার্টটি। টিকিট সংগ্রহকারী ও সংগীতপ্রেমীদের অপেক্ষার প্রহর শেষ করে বুধবার (২২ জুলাই) তিনি ঢাকায় এসে পৌঁছাবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়ানো নানা গুজব ও…

