বারমুডা থেকে বোস্টন যাওয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ
বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টন যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরের ওপর ছয়জন আরোহী নিয়ে একটি কানাডীয় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যানটাকেট উপকূলের সংলগ্ন মহাসাগরীয় এলাকায় বর্তমানে বিমানটির সন্ধানে ব্যাপক ও সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। নিখোঁজ বিমানটি গালফস্ট্রিম জি১০০ মডেলের একটি টুইন-ইঞ্জিন বিজনেস জেট, যা পরিচালনা করে আসছিল কানাডার অন্টারিওভিত্তিক প্রতিষ্ঠান ‘ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্স’।…

